অভয়নগরে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের একটি পরিত্যক্ত কুয়া থেকে অজ্ঞাতনামা (৩২) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে সাইফুল ইসলামের মেহগনিবাগানের পরিত্যক্ত কুয়া থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এলাকাবাসী বিষয়টি ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানায়। পুলিশ কুয়া থেকে মুখে ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। উপপরিদর্শক বজলুর রহমান বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।