অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের টেলিফোন অফিসের এক কর্মকর্তাকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই ধরনের পৃথক ঘটনায় আরেকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মুঠোফোন অপারেটর কোম্পানির টাওয়ারের ভাড়া বাবদ টাকা আত্মসাতের অভিযোগে টেলিফোন অফিসের উপপ্রধান প্রকৌশলী তৈমুর রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা ওয়ালিদ হাসানের বিরুদ্ধে হলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অশোক কুমারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।