অর্থ আত্মসাতের অভিযোগে বন কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কোষাগারে অর্থ জমা না দিয়ে তা আত্মসাতের অভিযোগে মুখলেছুর রহমান নামে হবিগঞ্জ বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরকারি কোষাগারের টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১৮ এপ্রিল তাঁর বিরুদ্ধে ধারায় দুদকে একটি মামলা হয়। মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে দুদক প্রাথমিকভাবে প্রমাণ পায় মুখলেছুর রহমান এ ঘটনার সঙ্গে জড়িত। এ কারণে গতকাল হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে দুদক মুখলেছুর রহমানকে গ্রেপ্তার করে। দুদক হবিগঞ্জ মডেল থানায় ওইদিন বিকেলে তাঁকে সোপর্দ করে।