কেয়া গ্রুপের এমডি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল খালেক পাঠানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে এই পরিমাণ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে খালেক পাঠানের বিরুদ্ধে। আজ বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।