অর্থ আত্মসাতের মামলায় দুদকের হাতে ইউপি চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় কুমিল্লার দাউদকান্দির এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৫৪ লাখ ৯২ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের নাম মো. শাহজালাল। তিনি মালিগাঁও ইউপির চেয়ারম্যান।
দুদক সূত্র জানিয়েছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৫৪ লাখ ৯২ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগে গত ৮ ডিসেম্বর দাউদকান্দি থানায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়।