অর্থ আত্মসাৎ মামলায় একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতার অপব্যবহার করে ২ কোটির বেশি টাকা আত্মসাৎ করার মামলায় পাসপোর্ট বিভাগের সহকারী পরিচালক মো. রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শুক্রবার সকালে রংপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মো. রেজাউল ইসলাম বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ফেনী কার্যালয়ে কর্মরত।
দুদক বলছে, জনতা ব্যাংকের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কোইমারী শাখার ব্যবস্থাপক থাকাকালে রেজাউল ইসলাম বিভিন্ন ভুয়া নামে ঋণ দেখিয়ে ২ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করেন।