অর্থ আত্মসাৎ মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার
অর্থ আত্মসাতের মামলায় হাজি স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের আগে আজ সকালে ইসলাম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য আসামিরা হলেন হাজি স্পিনিং মিলসের চার পরিচালক তাসলিমা ইসলাম, রিজওয়ান ইসলাম, আয়াসউদ্দিন ও এক্সিম ব্যাংকের রাজউক শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান।
দুদক সূত্রে জানা গেছে, এক্সিম ব্যাংকের রাজউক শাখা থেকে মেসার্স হাজি ইসলাম উদ্দিন স্পিনিং মিলস লিমিটেডের নামে ২০০৮ সালে ৯২ কোটি ৩২ লাখ টাকা ঋণ দেওয়া হয়। সুদ-আসলে বর্তমানে এর পরিমাণ দাঁড়ায় ২০৬ কোটি টাকা। অবৈধভাবে ঋণ-সুবিধায় এক্সিম ব্যাংকের আর্থিকÿক্ষতি করা, জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ÿক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রাহককে আত্মসাতে সহায়তার করায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।
দুদকের পক্ষে মতিঝিল থানায় মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।