অর্থ পাচার মামলায় আট বিকাশ এজেন্ট গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ লেনদেন ও মুদ্রা পাচারের মামলায় আট বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আজ বৃহস্পতিবার সিআইডির গণমাধ্যম শাখা থেকে মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, প্রবাসী আয়ের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করায় নয়টি মানি লন্ডারিং মামলায় আটজন বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করবে সিআইডি।