অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ৭ জন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
অভিযোগপত্রে যাঁরা আসামি হচ্ছেন, তাঁরা হলেন অর্থ মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, তাঁর আত্মীয় সাদিকুল ইসলাম, তানভীর সরকার, ফিরোজ কবির, মুরাদ মোর্শেদ, সুফিয়া সরকার ও শরিফুলের স্ত্রী খাদিজা খাতুন ওরফে দিনা ।
দুদক সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইলেকট্রনিক প্রক্রিয়ায় বেতন-ভাতা হস্তান্তরে শরিফুল ইসলাম একজন প্রশিক্ষণ পাওয়া কর্মকর্তা। শরিফুল তাঁর ভাই, বোন, ভাগনে ও স্ত্রীকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁদের নামে ডাচ-বাংলা ব্যাংকে বুয়া হিসাব খোলেন। ওই সব হিসাবের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হিসাবটি যুক্ত করে দিয়ে এক কোটি ৩৩ লাখ হস্তান্তর করেন।
২০১২ সালের ১৭ জুলাই এ ঘটনায় মামলা দায়ের করে দুদক। মামলাটি তদন্ত করছেন উপপরিচালক এস এম সাহিদুর রহমান।