অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামারুজ্জামান ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া ওই সরকারি কর্মকর্তার নাম মো. শাহারুল ইসলাম। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (সমন্বয়-৫ অধিশাখা) প্রশাসনিক কর্মকর্তা।
দুদক সূত্র জানায়, শাহারুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালে দিনাজপুরের বীরগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন শাহারুল।