অর্ধকোটি টাকার জাল নোট ও উপকরণসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে অর্ধকোটি টাকা সমমূল্যের জাল মুদ্রা ও জাল মুদ্রা তৈরির উপকরণসহ ছয় ব্যক্তিকে আটক করার দাবি করেছে পুলিশ।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় দাবি করা হয়, সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে জাল মুদ্রা ও জাল মুদ্রা তৈরির উপকরণসহ ওই ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবে পুলিশ।