অর্ধগলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাসাবোর একটি বাসার খাটের নিচ থেকে গতকাল বুধবার রাতে তপন (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তপনকে হত্যা করে বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
সবুজবাগ থানার পুলিশ বলেছে, তিন মাস আগে তপন পূর্ব বাসাবোর পাটোয়ারী গলির ৯৯/৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তিনিসহ কয়েকজন থাকতেন।