অল্প সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করব : আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত ব্যক্তিদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। সাংসদ হত্যার ব্যাপারে আইজিপি আজ রাতে প্রথম আলোকে এ কথা বলেন।

শহীদুল হক বলেন, সাংসদ বাসায় ফেরার পর টহল পুলিশকে বিদায় করে দেন। এরপর এই খুনের ঘটনাটি ঘটেছে। এলাকাটি জামায়াত–অধ্যুষিত। এলাকার সাধারণ লোক ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, খুনের সঙ্গে জামায়াত-শিবির জড়িত থাকতে পারে। সাংসদ জামায়াত–শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
আজ শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মনজুরুল ইসলাম সুন্দরগঞ্জে তাঁর নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।