অশ্লীল ছবি ফেসবুকে, ২ তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে অশ্লীল ছবি লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের বায়েজিদ মণ্ডল (২৮) ও একই গ্রামের রুবেল মিয়া (২৬)।
পুলিশ জানায়, বায়েজিদ ও রুবেল তাঁদের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে একটি অশ্লীল ছবি লাগিয়ে নিজের আইডি ব্যবহার করে ফেসবুকে দেন। এ ঘটনায় রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বাদী হয়ে ওই দুই তরুণের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে থানায় একটি মামলা করেন। ওই অভিযোগে গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, তাঁদের ফেসবুক আইডি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।