অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর অবশেষে শুক্রবার রাতে ভেঙে দিয়েছে পুলিশ।
প্রায় এক মাস ধরে জেলা সদরের হাটিপাড়া ইউনিয়নের চর বংখুরি এলাকায় ফাঁকা স্থানে প্যান্ডেল করে যাত্রার নামে নগ্ন নৃত্য চালিয়ে আসছিল স্থানীয় আবুল কালাম, মো. সিরাজ ও শাহিন হোসেন। প্রতিদিন রাত ১০টা থেকে শুরু হতো এই অশ্লীল নৃত্য। এ ছাড়া মঞ্চের পাশে বসানো হয়েছিল জুয়ার আসর। রাত আটটার পর থেকে গভীর রাত পর্যন্ত চলত গুটি ও কোটের জুয়া। এতে আশপাশের ছাড়াও সিঙ্গাইর, হরিরামপুর ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি রাতেই লাখ লাখ টাকার জুয়ার আসর বসত। এই সুযোগে সেখানে বিভিন্ন নেশাদ্রব্যও বিক্রি করা হতো। এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোর বিশাল বাংলায় একটি সংবাদ ছাপা হয়।