অশ্লীল ভিডিও চিত্র বিক্রির দায়ে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এক তরুণকে গতকাল বৃহস্পতিবার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান গতকাল আক্তাপাড়া বাজারে মা টেলিকম ও ডিজিটাল স্টুডিও নামের একটি দোকানে অভিযান চালান। এ সময় তিনি ওই দোকানের একটি কম্পিউটার জব্দ করে অশ্লীল ভিডিও চিত্র পান। তিনি ওই ভিডিও চিত্র মানুষের মুঠোফোনে টাকার বিনিময়ে আপলোড করে দিতেন। এ কারণে আদালত দোকানের মালিক জাকির হোসেনকে কারাদণ্ড দেন। তাঁর বাড়ি এলাকার দরগাপাশা গ্রামে। সুনামগঞ্জ অফিস|