প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্লীল সিডি বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের একটি দোকান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন সাজ্জাদ আহম্মেদ, নয়ন দাস ও মো. মোস্তফা। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪০টি অশ্লীল সিডি ও ৬ হাজার ৯০০টি পাইরেটেড সিডি উদ্ধার করা হয়। এগুলোর দাম প্রায় পৌনে চার লাখ টাকা। তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।