অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামলীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম নাসিম (২৫)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
শেরেবাংলা নগর থানার এসআই শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্যামলীর বাসিন্দা ওই ছাত্রী বুধবার বিকেলে বাসা থেকে বের হয়ে দাদার বাসায় যাচ্ছিল। এ সময় রাস্তা থেকে একই এলাকার বাসিন্দা নাসিম তাকে জোর করে ধরে নিয়ে যান। এরপর মিরপুরের একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানায় মামলা করেন।