অসদাচরণের দায়ে প্রধান শিক্ষকের পদাবনতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসদাচরণের দায়ে পটুয়াখালীর বাউফল উপজেলার বালিয়া চাঁদপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হাওলাদারের পদাবনতি হয়েছে। একই সঙ্গে তাঁকে অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষক ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষের সঙ্গে মুঠোফোনে অসদাচরণ করেন। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বিভাগীয় মামলা করেন। মামলার তদন্ত শেষে তাঁর পদাবনতি করা হয়। ২৯ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে। একই সঙ্গে তাঁকে বদলি করা হয় একই উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
শ্যামল বলেন, ‘আমাকে যে শাস্তি দিয়েছে, আমি তা মেনে নিয়েছি।’