অসুস্থ গৃহবধূকে চিকিৎসার সময় ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ গৃহবধূর চিকিৎসা করতে গিয়ে তাঁকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী এক ভণ্ড কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় ওই নারীর দায়ের করা মামলায় এলাকায় তান্ত্রিক বলে পরিচিত আনারুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা সদরের অমরখানা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের কথিত তান্ত্রিক আনারুলকে গত মঙ্গলবার বিকেলে একই ইউনিয়নের অমরখানা গুচ্ছগ্রামে এক গৃহবধূর চিকিৎসা করতে ডেকে আনেন তাঁর স্বামী। ঝাড়ফুঁকের একপর্যায়ে তান্ত্রিক গৃহবধূর স্বামীকে নদীর পানি আনতে বাইরে পাঠিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। ওই গৃহবধূর স্বামী বাড়িতে ফিরে এলে আনারুল দৌড়ে পালিয়ে যান। ঘটনা জানাজানি হলে পরদিন বুধবার সকালে এলাকাবাসী তান্ত্রিককে ধরে পুলিশ দেয়। এ ঘটনায় ওই গৃহবধূ রাতে আনারুলকে আসামি করে ধর্ষণের অভিযোগে পঞ্চগড় থানায় মামলা করেন।