অস্ট্রেলিয়ায় বাংলাদেশি টিভি সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপের খবর সংগ্রহ করতে যাওয়া বাংলাদেশি এক টেলিভিশন সাংবাদিককে সে দেশের পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে বিমানের ভেতরে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়া থেকে পাওয়া বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ঢাকা থেকে ক্রিকেট বিশ্বকাপের খবর সংগ্রহ করতে যাওয়া অন্য কয়েকজন সাংবাদিকের সঙ্গে ওই সাংবাদিকও ছিলেন। গতকাল রাতে বিমানটি সিডনি বিমানবন্দরে পৌঁছানোর পর এক নারী যাত্রী পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর অস্ট্রেলিয়া পুলিশ ওই সাংবাদিককে গ্রেপ্তার করে। ওই সাংবাদিক এখনো পুলিশ হেফাজতেই আছেন বলে জানা গেছে।
সাংবাদিক গ্রেপ্তারের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।