অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ দিন পর জাহাজভাঙা কারখানার নিরাপত্তা প্রহরীর লুট হওয়া একনলা বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে সীতাকুণ্ডের শীতলপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। ১ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির জোড় আমতলা এলাকায় জনতা শিপ ব্রেকিং ইয়ার্ড নামে এক জাহাজভাঙা কারখানায় ডাকাতির সময় নিরাপত্তা প্রহরীর একনলা বন্দুকটি লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করলে পুলিশ অন্তত ১০ ডাকাতকে গ্রেপ্তার করে।