অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা শ্মশানঘাট এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে গতকাল সোমবার কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, মনাকষা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল শ্মশানঘাট এলাকার ওই পরিত্যক্ত ঘর থেকে একটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করে। এসব অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) বানি ইসরাইল তাঁদের কাছে অস্ত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।