অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কবির বাহিনীর প্রধান মো. কবির ওরফে ছাল্লি কবিরের (৩৫) কাছ থেকে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে কবিরকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানার পুলিশ। পরে সোমবার দিবাগত রাত একটার দিকে তার বাড়ি থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কবিরের বাড়ি বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে। পুলিশ জানায়, কবিরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা আছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে নসু হত্যা মামলার এজহারভুক্ত আসামি। সোমবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, কবিরকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।