অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত থেকে গতকাল বুধবার অস্ত্র, ফেনসিডিল উদ্ধার ও জিরা জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুজিবুল হক জানান, ভোর পাঁচটার দিকে বিভীষণ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, চার বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই কেজি জিরা জব্দ করেছে। তবে কাউকে আটক করতে পারেনি। উদ্ধার করা পিস্তল, ফেনসিডিল ও জিরা গোমস্তাপুর থানায় জমা দেওয়া হয়েছে।