অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা থেকে দেশে তৈরি একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, গত বুধবার রাত নয়টার দিকে বাবুছড়া সড়কের হেডম্যানপাড়া বেইলি সেতুতে দুই যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় পুলিশ দেখে তাঁরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি উদ্ধার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি