প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার তেলিপাড়া গ্রাম থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার সকালে র্যাব-৮-এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে তেলিপাড়া গ্রামের শামছুর রহমান মাঝির বাড়ির পুকুরপাড় থেকে বস্তায় ভরা দুটি শাটারগান, চারটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু ও ছয়টি ককটেল উদ্ধার হয়। র্যাব-৮-এর সহকারী পরিচালক সুমন রঞ্জন চক্রবর্তী বলেন, গোপন খবর পেয়ে র্যাব ওই গ্রামে অভিযান চালায়। অস্ত্র থানায় জমা দিয়ে মামলা করা হবে।