অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার শুকুলহাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম হাইদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে একটি শ্যুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।