অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় একটি মাইক্রোবাস থেকে দুটি এলজি উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির আসনের পাশ থেকে পলিথিন মোড়ানো দুটি এলজি উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।