প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান ও একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার পুটিমারী এলাকার একটি চিংড়িঘেরের মাটি কাটার সময় অস্ত্র দুটি উদ্ধার করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, পুটিমারী এলাকার সিরাজউদ্দিন তাঁর বাড়ির পাশের চিংড়িঘেরের মাটি কাটাচ্ছিলেন। একপর্যায়ে মাটির নিচে অস্ত্র দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। অস্ত্র দুটি মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।