অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালশাবাড়ি বাজারে গতকাল বৃহস্পতিবার ইমরান হোসেন নামের এক ব্যক্তির প্রতিষ্ঠান থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, সে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, এমরানের বাড়ি উপজেলার কাওয়াক গ্রামে। দুপুর ১২টার দিকে তাঁর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি শাটারগান, ১২টি পাইপ বোমা, ২০টি চাকু এবং দেশে তৈরি বিভিন্ন অস্ত্র ও বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।