অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে একটি বন্দুক, একটি রামদা, ছয়টি মুখোশ, ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার করা আশরাফুল ইসলাম গাজীর (৩৬) বাড়ি উপজেলার নাংলা গ্রামে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নাংলা গ্রামের আশরাফুল ইসলাম গাজীর বাড়িতে গতকাল দুপুরে অভিযান চালান তাঁরা। এ সময় ৫৪ বোতল ফেনসিডিলসহ আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুসারে একই এলাকার মো. মুজিবর রহমান গাজীর বাড়ি থেকে একটি বন্দুক ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।