অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে তিনটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র¨ ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে পুলিশ উপজেলা সদরের এনায়েত উল্যাহ মহিলা কলেজের পাশে একটি দোতলা বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় বাড়ির বাইরের দেয়ালের পাশ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, ১১টি গুলি ও তিনটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।