অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে একটি খামারবাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, শনিবার রাত ১২টার দিকে পুলিশ উপজেলার সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকার একটি খামারবাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে দেশে তৈরি একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় খামার মালিকের ছেলে মো. হেলালকে আসামি করে মামলা করা হয়েছে।