প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে পরিত্যক্ত অবস্থায় শিমগাছের ঝোপ থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার অলংকারী-লালাবাজার সড়কের টুকেরকান্দি গ্রাম এলাকা থেকে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি|