অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সীমান্তের আশপাশের এলাকা থেকে অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান জানান, চর চিলমারী সীমান্ত ফাঁড়ির অধিনায়ক হাবিলদার সাত্তারের নেতৃত্বে টহলদল গতকাল মঙ্গলবার সকালে আলাইপুর ঘাটে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র দৌলতপুর থানায় জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। কুষ্টিয়া অফিস|