অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের পেছনে বিএডিসির কার্যালয় চত্বর থেকে ১০টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার ওসি এনায়েত উদ্দিন জানান, গতকাল রোববার দুপুরে বিএডিসির কার্যালয় চত্বরে অভিযান চালিয়ে গাছের পাতা দিয়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো পাওয়া যায়। তাঁরা ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র এখানে স্তূপ করেছিল দুর্বৃত্তরা।