অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাটির নিচ থেকে একটি এসএমজি উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার নগরের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মো. শফি নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের জন্য চরপাথরঘাটা এলাকায় মাটি খুঁড়ছিলেন। প্রায় ২০ ফুট নিচে শ্রমিকেরা এসএমজিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে। ৮ থেকে ১০ বছর আগে কেউ মাটির নিচে অস্ত্রটি লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।