প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা থেকে পুলিশের অভিযানে এলজি ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বীরবাহু কার্বারীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে অস্ত্রধারী কয়েকজন যুবক গোপন বৈঠক করছিল। পুলিশ সেখানে অভিযানে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।