অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের খাসদবির এলাকার একটি আবাসিক হোটেলের ছাদে স্থাপিত পানির ট্যাঙ্ক থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ১১টায় শাহীন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সেখান থেকে বস্তায় ভরা অবস্থায় ১১টি রামদা উদ্ধার করা হয়। সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। সিলেট প্রতিনিধি