প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির ঘটনায় লুট হওয়া বিদেশি পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে পুলিশ দুই ডাকাত ও লুণ্ঠিত হওয়া কিছু মালামাল উদ্ধার করে। টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী জানান, ১৬ জুন রাতে নয়জন ডাকাত কামারপাড়া ব্রিজের কাছে গাজীপুরের ভোগড়ার গরীব অ্যান্ড গরীব গার্মেন্টসের মালিক নাজমুল হক ভূঁইয়ার গাড়ি থামিয়ে নগদ দুই লাখ টাকা, গুলিভর্তি বিদেশি পিস্তল, আইপ্যাড, মুঠোফোন, হাতঘড়িসহ জরুরি কাগজপত্রসহ লুট করে। সোমবার রাতে পুলিশ ডাকাতদের দলনেতা রাসেলের শ্বশুরবাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পাচিরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। তখন পিস্তলটি ফেলে রাসেল পালিয়ে যায়। পরে পুলিশ তা উদ্ধার করে।