অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাঘব এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ৯-বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার সময় শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত ফাঁড়ির একটি দল সীমান্ত পিলার ১৭১ নম্বর থেকে ৩০০ গজ ভেতরে রাঘব এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করে। উদ্ধার করা পিস্তল, ম্যাগাজিন ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।