অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসের হাট মোড়ে র্যা ব সদস্যরা অভিযান চালিয়ের গত শনিবার রাত পৌনে নয়টার দিকে অস্ত্র ও গুলিসহ শামীম রেজা (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। তিনি বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নয়াটোলার উজির আহম্মেদের ছেলে। র্যা ব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সফিকুল ইসলাম বলেন, এই সময় তাঁর কাছ থেকে একটি গুলি ও শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।