অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বুধবার রাতে পুলিশ একটি পাইপগান উদ্ধার করেছে। থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের দুলাল মিয়ার ঘরের খাটের নিচ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে দুলাল আগেই পালিয়ে যান। এ ব্যাপারে নালিতাবাড়ী থানা-পুলিশ বাদী হয়ে দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|