অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে বিদেশি রিভলবারসহ শাহ আলম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গত শনিবার রাতে উপজেলার পশ্চিম মাতাপুর মিলনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার নুনুজ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল থানায় একটি মামলা করা হয়েছে। র্যা ব আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।