প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত রোববার একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাতটার দিকে মনাকষা মোড় স্বর্ণকারপাড়া এলাকার রাস্তায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার ২০০ টাকা। উদ্ধার করা অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।