প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে গতকাল শনিবার পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে কিরণগঞ্জ সীমান্ত এলাকার একটি পাটখেত থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। সেগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।