প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পেঁচিপাড়া মাঠ এলাকা থেকে গতকাল সোমবার একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সোয়া ১১টার দিকে পেঁচিপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় এক ব্যক্তি একটি পলিথিন ব্যাগ নিয়ে ভারত সীমান্ত থেকে আসছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।