অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামের (৩৫) বাড়ি থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে তাঁর গৌরীপুর গ্রামের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ২০১২ সালের ১৪ ডিসেম্বর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন আক্তারুজ্জামান। গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এ হত্যা মামলার প্রধান আসামি শহিদুলকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে শহিদুলকে পিরোজপুরে নিয়ে আসা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।