অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে শিলাউর-হাবলা উচ্চ গ্রামে অভিযান চালিয়ে তিন শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ গ্রামে কয়েক দিন পরপরই সংঘর্ষ হয়। গতকাল সদর থানার সহকারী পুলিশের সুপার তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রবসহ পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি